মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন




আমাদের কাজ লোক পাঠানো, রেমিট্যান্স আনা নয়: প্রবাসী কল্যাণমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৮ pm
Imran Ahmad is a Bangladesh Awami League Minister of Expatriates' Welfare and Overseas Employment প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী রাজনীতিবিদ ইমরান আহমদ
file pic

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স কম আসার পেছনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায় নেই বলে মনে করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের কাজ লোক পাঠানো। আর রেমিট্যান্স আনার দায়িত্ব অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংকের।

শনিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইমরান আহমদ বলেন, ‘রেমিট্যান্স না বাড়ার কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওপর অভিযোগ করা যাবে না। আমাদের কাজ লোক পাঠানো। আর রেমিট্যান্স আনার দায়িত্ব অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংকের। আমরা আমাদের কাজ করছি। তারা তাদের কাজ করলে আশা করি রেমিট্যান্স বেড়ে যাবে।’

চলতি বছর যে পরিমাণ কর্মী বিদেশে গেছেন, আগামী বছর এ সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, গত বছর ১১ লাখ মানুষ গেছে। এ বছর এখন পর্যন্ত যে অবস্থা আছে, আমরা ধারণা করছি, ১২ লাখের ওপরে চলে যাবে।

দক্ষ কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিতে হবে জানিয়ে ইমরান আহমদ বলেন, ‘আমরা দক্ষতার জন্য প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের কিন্তু দক্ষ লোকই পাঠাতে হবে। সেটি কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। ট্রেনিং সেন্টারগুলোতে বাড়তি নজর দিতে হবে। রিক্রুটিং এজেন্সির ট্রেনিংয়ের সঙ্গে সরকারি ট্রেনিংয়ের মধ্যে সমন্বয় না হলে সমস্যা তৈরি হবে। আমাদের দক্ষ জনবল থাকলে সবাই আসবে জনবলের জন্য।’

এ সময় আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা আছে বলেও জানান মন্ত্রী।

প্রবাসীদের অবদানের কথা কথা উল্লেখ করতে গিয়ে ইমরান আহমদ বলেন, ‘প্রবাসে অভিবাসী যে শ্রমিক রয়েছেন, তাদের অবদানের কারণে দেশ আজ অর্থনৈতিকভাবে সচল আছে—এ কথাটা আমাদের বারবার মনে করতে হয়।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD