মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন




বর্তমান প্রেক্ষিতে অগণতান্ত্রিক শক্তির বিকাশের ঝুঁকি তৈরি হয়েছে: ড. ইফতেখারুজ্জামান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৯ pm
transparency international bangladesh tib ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি tib executive director Iftekharuzzaman টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
file pic

বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে অগণতান্ত্রিক শক্তি বিকাশের সম্ভাবনা ও ঝুঁকি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই রাজনৈতিক প্রেক্ষিতে সম্ভাবনা ও ঝুঁকি তৈরি হয় অগণতান্ত্রিক শক্তি বিকাশের। এই সুযোগটি একচ্ছত্র ভুবনের যে এজেন্ডাকারী, তারাই করে দিচ্ছেন। এটা আমাদের সবার জন্য চ্যালেঞ্জ।

ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সর্বশেষ রাজনীতির প্রেক্ষিতে দেখা যায়, যেটা রাজনীতি সেটাই ব্যবসা আর যেটা ব্যবসা সেটাই রাজনীতি। কাজেই ব্যক্তিমালিকানাধীন খাতে শুদ্ধাচার না করে আমরা আমাদের পলিসি ব্রিফের প্রত্যাশা পূরণ করতে পারব না।

তিনি বলেন, সরকারের বিভিন্ন প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, বিচারবিভাগ, গণমাধ্যমসহ সকলের জন্যই এই পলিসি ব্রিফ। ন্যায্যতা ও অর্ন্তভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রতিযোগীমূলক সমাজ কাঠামো তৈরি করার দায়িত্ব সরকারের। জাতিগত ও ধর্মীয় দিকে থেকে সংখ্যাগুরু জনগোষ্ঠী হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। অধিকারের আন্দোলনকে আমাদের জাতীয় আন্দোলন হিসেবে পরিণত করতে আমরা ব্যর্থ হয়েছি। এ জন্য আমাদের অধিকতর মূল্য দিতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন ও দুদকের জন্য ব্যবস্থা নেওয়া সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের যথাযথ ক্ষমতা প্রয়োগের সৎ সাহস থাকলে তারা অনেক ব্যবস্থা নিতে পারত। হলফনামায় তথ্য গোপন করার কারণে প্রার্থিতা বাতিল করতে পারত। তথ্য যে গোপন হয়েছে তার দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। যার তথ্য গোপনের তথ্য তুলে ধরা হয়েছে তিনিও তা মেনে নিয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD