শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন




শীত জেঁকে বসবে কবে, যা জানালো আবহাওয়া অফিস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৮:০১ pm
Mild cold wave আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 Cold শীত winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা শৈত্যপ্রবাহ
file pic

দেশে বিভিন্ন জেলায় শীতের তীব্রতা থাকলেও, রাজধানীতে শীত নেই বললেই চলে। যেখানে প্রতিবার ডিসেম্বর মাসে শীতের প্রকোপ শুরু হয়ে যায়, সেখানে এবার ডিসেম্বর শেষেও তীব্র শীতের দেখা নেই।

এমন পরিস্থিতির ব্যাখ্যায় আবহাওয়া অধিদপ্তর বলছে, কুয়াশা ভেদ করে সূর্য উঠে যাচ্ছে খুব সকালেই। সে কারণেই সর্বনিম্ন তাপমাত্রাও খুব একটা নামছে না। এছাড়াও এমন অবস্থা আরও কয়েকদিন থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বরে এখনো শৈত্যপ্রবাহ হয়নি তাই জানুয়ারিতে স্বাভাবিকভাবেই একটা শৈত্যপ্রবাহ হবে এমন প্রত্যাশা করা যায়। কিন্তু এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি।

আগামী ১০ দিনে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা আছে। কারণ এই সময়ে ঘন কুয়াশা নামবে।

শীত নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

আবহাওয়া অফিস বলছে, এরইমধ্যে উত্তরাঞ্চলে কুয়াশা পড়তে শুরু করেছে। আর এটা মূলত দিল্লি থেকে বাংলাদেশে ঢুকছে। আগামী দুই-তিন দিনে এই কুয়াশা আরও বাড়বে। আর কুয়াশা বাড়লে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD