সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন




হিজরি সনের ১১তম মাস

জিলকদ মাসের আমল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ মে, ২০২৪ ১০:৫৮ am
Ashura আশুরা Moon National Moon sighting committee meets জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোজা রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান Sehri Iftar শবে মেরাজ islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদeid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ইসলাম ইদ ঈদ চাঁদ চাদ
file pic

হিজরি সনের ১১তম মাস জিলকদ। হজের ৩ মাসের দ্বিতীয় মাসও এটি। ইসলামে নিষিদ্ধ যে ৪ মাস রয়েছে তার মধ্যেও একটি এ জিলকদ মাস। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় নবি (সা.) জীবনে যে কয়টি ওমরাহ করেছেন তার সবকটি করেছেন এ জিলকদ মাসে। এ মাসেই সংঘটিত হয়েছিল হুদায়বিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ান। রমজানপরবর্তী ঈদের মাস শাওয়াল ও হজের মাস জিলহজের আগের মাস হওয়ায় জিলকদ মাসটি অনেক তাৎপর্যপূর্ণ। জিলকদ মাসটির প্রকৃত নাম হলো জুল-আল-কাআদাহ। আর এর অর্থ হলো বসা বা স্থিত হওয়া এবং বিশ্রাম নেওয়া। রজব থেকে শাওয়াল মাস পর্যন্ত ৪টি মাস মুমিন মুসলমান ধারাবাহিক ইবাদতে ব্যস্ত সময় পার করে। যেমন : রজব হলো আল্লাহর মাস, ইবাদতের ভূমি কর্ষণের মাস, বেশি বেশি নফল ইবাদতের মাস।

শাবান হলো রাসূলুল্লাহ (সা.)-এর মাস, ইবাদতের বীজ বপনের মাস; নিসফ শাবান বা শবেবরাত এবং সর্বাধিক নফল রোজা ও নফল ইবাদতের মাস। রমজান হলো উম্মতের মাস, ফসল তোলার মাস, ফরজ রোজা, তারাবির নামাজ, কিয়ামুল্লাইল; কুরআন নাজিলের মাস এবং ইবাদুততেলাওয়াতে মশগুল থাকার মাস। শাওয়াল মাস হলো ঈদুল ফিতর, সদকাতুল ফিতর ও নির্ধারিত সুন্নত ছয় রোজার মাস।

অনুরূপ জিলকদ মাসের পরের দুই মাস জিলহজ মাস ও মহররম মাস ইবাদতে ব্যস্ততর মাস। যেমন : জিলহজ মাস হজ, ঈদুল আজহা ও কুরবানির মাস; মহররম মাস আশুরার মাস। অর্থাৎ জিলকদ মাসের আগের চার মাস যেমন ইবাদতে ব্যস্ততায় মশগুল থাকতে হয়, তেমনি জিলকদ মাসের পরের দুই মাসও ইবাদতে আকুল থাকতে হবে। মাঝের একটি মাস জিলকদ, যেহেতু মুমিন সামান্য বিশ্রামের ফুরসত পেয়ে থাকেন, তাই এ মাসের নাম জুলকাআদাহ (জিলকদ) বা বিশ্রামের মাস।

জিলকদ মাসের আমল : প্রতি মাসের মতো এ জিলকদ মাসের ১, ১০, ২০, ২৯ ও ৩০ তারিখে নফল রোজা পালন করা। চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বিজের আদি পিতা প্রথম নবি হজরত বাবা আদম (আ.) সুন্নত রোজা রাখা। প্রতি সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নতে নববি রোজা পালন করা। প্রতি শুক্রবার নফল রোজা রাখা। সালাতুত তাসবিহ এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ, নফল নামাজ (তাহাজ্জুদ, ইশরাক, চাশত বা দুহা, জাওয়াল ও আউওয়াবিন) পড়া। বেশি বেশি কুরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি নফল নামাজ পড়া। দান-খয়রাত বেশি বেশি করা। জিলহজ মাসের ৯টি সুন্নত রোজা ও মহররম মাসের ১০টি রোজার প্রস্তুতি হিসাবে এ মাসে কিছু হলেও নফল রোজা রাখা আর যাদের সামর্থ্য ও সুযোগ রয়েছে, অর্থাৎ যাদের ওপর হজ ফরজ তাদের হজের প্রস্তুতি গ্রহণ করা এবং কুরবানির প্রস্তুতি গ্রহণ করা। পরিশেষে বলতে চাই, সব মুসলিম উম্মাহকে এ জিলকদ মাসটিও বিশেষ গুরুত্ব দিয়ে অতিবাহিত করা উচিত। মহান রাব্বুল আলামিন আল্লাহতায়ালা আমাদের জিলকদ মাসে ইবাদতের শক্তি অর্জনের তাওফিক ও ডেঙ্গু, করোনাসহ বিভিন্ন রোগ-বালাই থেকে মুক্তি দান করুন। জিলকদ মাসের স্বাভাবিক আমল ও ঐতিহাসিক ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ ও আমল করার তাওফিক দান করুন। আমিন।

স্মরণীয় ঘটনা

* ১ জিলকদ : হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হয়।

* এ মাসেই বাইয়াতে রেদওয়ান অনুষ্ঠিত হয়েছিল।

* ৮ জিলকদ : মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালনকে ফরজ করা হয়েছে।

* ২৫ জিলকদ : হজরত ইবরাহিম আলাইহিস সালাম ও হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম।

* ২৫ জিলকদ : পবিত্র কাবা শরিফ পৃথিবীতে প্রথম ভিত্তি স্থাপিত হয় বলে জানা যায়।

* ৭ম হিজরির জিলকদ মাসে প্রিয় নবি (সা.) প্রথম ওমরাহ পালন করেছিলেন।

* এ মাসেই প্রিয় নবি (সা.) তাঁর জীবনের সব ওমরাহ পালন করেন।

* যে কোনো যুদ্ধবিগ্রহ নিষিদ্ধের মাস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD