মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন




১১ মাসে এডিপির বাস্তবায়ন অর্ধেক, ৪ বছরের মধ্যে সর্বনিম্ন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪ ৯:৩৫ pm
বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি উন্নয়ন প্রকল্প Development Project উন্নয়ন Annual Development Plan adp রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp
file pic

চলতি অর্থবছরের (২০২৩-২৪) মে পর্যন্ত অর্থাৎ ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্ধেক বাস্তবায়ন হয়েছে। এ সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫৭ দশমিক ৫৪ শতাংশ। চার বছরের মধ্যে যা সব থেকে কম।

চলতি বছরের ১১ মাসে এডিপি বাস্তবায়ন বাবদ খরচ হয়েছে এক লাখ ৪৬ হাজার ৩৭৫ কোটি টাকা। অথচ এই অর্থবছরে মোট বরাদ্দ ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি টাকা। ফলে এক মাসে (চলতি জুন মাসে) খরচের টার্গেট এক লাখ ৮ হাজার ১৬ কোটি টাকা।

গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে সংশোধিত এডিপি বাস্তবায়নের হার ছিল ৬১ দশমিক ৭৩ শতাংশ। তার আগের অর্থবছরে (২০২১-২২) এ হার ছিল ৬৪ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া ২০২০-২১ অর্থবছরের একই সময়ে ৫৮ দশমিক ৩৬ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়।

বুধবার (২৬ জুন) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

আইএমইডি জানায়, আলোচ্য সময়ে এডিপি বাস্তবায়নে এগিয়ে রয়েছে দুর্নীতি দমন কমিশন, বাস্তবায়ন হার ৯৬ দশমিক ৮৫ শতাংশ। এডিপি বাস্তবায়নে সব থেকে পিছিয়ে নির্বাচন কমিশন, ১১ মাসে বাস্তবায়ন মাত্র ৩০ দশমিক ৩ শতাংশ। ৬০০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দের মধ্যে এ সময়ে ইসি খরচ করেছে মাত্র ১৮০ কোটি টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD