মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন




রোববার জাতীয় রপ্তানি ট্রফি দেবেন প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ৫:১৯ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm pm hasina pm sheikh hasina sheikh-hasina
file pic

২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পাবে ৭৭ রপ্তানিকারক। এছাড়া, সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাবে একটি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব ব্যাবসায়ীর হতে এ রপ্তানি ট্রফি তুলে দেবেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।

শনিবার (১৩ জুলাই) রাজধানীর টিসিবি ভবন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট ৩২ খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে ২০২১-২০২২ অর্থবছরের জন্য রপ্তানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়নপূর্বক ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করেছে। প্রতিটি খাতের জন্য কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রোপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হবে। এছাড়া, সব খাতের মধ্য থেকে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে ১টি বিশেষ ট্রফিসহ (স্বর্ণ) মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রপ্তানিতে ২০২১–২২ অর্থবছরে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাচ্ছে হা–মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। তৈরি পোশাক খাতের এ প্রতিষ্ঠান ২০১৮–১৯ এবং ২০২০–২১ অর্থবছরের রপ্তানির জন্যও বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পেয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি সরকারের দেওয়া সর্বোচ্চ পুরস্কার।

এছাড়া এবার বিভিন্ন পণ্য ও খাতভিত্তিক জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের মধ্যে হা–মীম গ্রুপের আরাক প্রতিষ্ঠান হা–মীম ডেনিম লিমিটেড জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD