মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন




সম্পত্তির ১০ বছরের ইজারায় উৎসে কর প্রযোজ্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ৫:০৬ pm
common law deed legal instrument writing passes affirms confirms interest right signed attested delivered jurisdictions sealed property দলিল চুক্তির লিখিত সম্পত্তি জমি-জমা ক্রয়-বিক্রয় বণ্টন হস্তান্তর দলিল রেজিস্ট্রি দস্তাবেজ সাফ-কবলা সাব-রেজিস্ট্রার রেজিস্ট্রেশন ভূমি
file pic

১০ বছর বা এর বেশি মেয়াদে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে ভূমি, ফ্ল্যাট, প্লট বা অন্য স্থাবর সম্পত্তি ইজারা বা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীর অনুকূলে ইজারায় ৪ শতাংশ হারে উৎসে কর প্রযোজ্য হবে। আর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে না পারলে এ ক্ষেত্রে বাড়তি ৫০ শতাংশ হারে উৎসে কর গুনতে হবে।

রোববার সরকার বা সংবিধিবদ্ধ সরকারি কোনো কর্তৃপক্ষ কর্তৃক দীর্ঘ মেয়াদের ইজারা দেওয়া স্থাবর সম্পত্তির ইজারা দলিল নিবন্ধনের ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১২৮ এর অধীন উৎসে কর সংগ্রহের প্রযোজ্যতার বিষয়ে স্পষ্টীকরণ করে পরিপত্র জারি করেছে এনবিআর।

এতে বলা হয়, যেসব ক্ষেত্রে কোনো ইজারাদার কর্তৃক কমপক্ষে ১০ বছর মেয়াদে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে ভূমি, ফ্ল্যাট, প্লট বা অন্য স্থাবর সম্পত্তি ইজারা দেওয়া হয় অথবা অর্থনৈতিক অঞ্চল বা শিল্পনগরীতে ভূমি উন্নয়নপূর্বক শিল্প স্থাপনের উপযোগী করে বিনিয়োগকারীর অনুকূলে ইজারা দেওয়া হয়, সেসব ক্ষেত্রে ইজারা মূল্যের ওপর ৪ শতাংশ হারে উৎসে কর সংগ্রহ করে তা সরকারের কোষাগারে জমা নিশ্চিত করতে হবে। তবে স্থাবর সম্পত্তির ইজারার মেয়াদ ১০ বছরের কম বা হস্তান্তরকারী ইজারাদার না হলে এ বিধান প্রযোজ্য হবে না।

এতে আরও বলা হয়, ইজারা দলিল নিবন্ধনকালে ইজারাদার উৎসে কর পরিশোধ করবেন। এ ছাড়া ইজারা দলিল নিবন্ধনকালে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১২৫, ধারা ১২৬ বা অন্য কোনো ধারার অধীন কর পরিশোধের প্রয়োজন নেই। তবে প্রযোজ্য ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপনের ব্যর্থতায় উৎসে কর সংগ্রহের হার প্রযোজ্য হার অপেক্ষা ৫০ শতাংশ বেশি হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD