শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন




অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেললেন জাবি অধ্যাপক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ১০:৪০ am
pm hasina hasina pm হাসিনা শেখ প্রধানমন্ত্রী পিএম
file pic

‘যার হাতে আমার সন্তানের রক্ত, সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না’ মন্তব্য করে বিভাগের অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গানের মিছিল’ কর্মসূচি শেষে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক শামীমা বলেন, ঢাকার রাজপথ মেধাবীদের রক্তে লাল হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ আমি এটা করেছি। আমার মনে হয়েছে তিনি এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে নাই। যেহেতু উনি মানুষের হৃদয়ে নাই তাই দেওয়ালে শোভা পাওয়ার মানে হয় না।

তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। সেই সঙ্গে উনি (প্রধানমন্ত্রী) যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেন তাহলে তার ছবি আমি আবার সসম্মানে আবার দেওয়ালে টানিয়ে দেব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD