শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন




গাজায় স্কুলে ইসরাইলের হামলা, নিহত ১৫

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ১০:৫৬ am
Israel Palestine Jerusalem Gaza Strip প্যালেস্টাইন ইসরায়েল ফিলিস্তিন উপত্যকা গাজা ভূখণ্ড শহর ইসরাইল ফিলিস্তিন
file pic

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর হামলায় আরও ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। হামলার শিকার স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

বৃস্পতিবার (১ জুলাই) ইসরাইল গাজা শহরের শুজাইয়া এলাকার একটি স্কুলে হামলা চালালে হতাহতের ওই ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের শুজাইয়া পাড়ার একটি স্কুলে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন। ইসরাইলি আগ্রাসনের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলো ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, দালাল মুগরাবি স্কুলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আল-আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অবশ্য গাজার স্কুলগুলোতে ইসরাইলের হামলা নতুন নয়। ইসরাইলি বাহিনী ধারাবাহিকভাবে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে। এর আগে নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি স্কুলে গত জুলাই মাসে ইসরাইলি হামলায় ২৫ জন নিহত হয়েছিল।

স্কুলটিতে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD