রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন




শিক্ষার্থীদের সমর্থনে চিকিৎসকদের সমাবেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ১১:০২ am
MBBS exam admission test medical colleges Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস মেডিকেলে ভর্তি MBBS Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক
file pic

দাবি আদায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় দেশের সব চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা দেখেছি, আমাদের মেধাবী চিকিৎসক সজীবকে হত্যা করা হয়েছে, দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ছাত্র-ছাত্রীদের ওপর অত্যাচার করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘আমরা আজ ঘোষণা দিচ্ছি যে, পুরো দেশ ও জাতির সঙ্গে একাত্মতা পোষণ করে শুক্রবার কেন্দ্রীয় শহিদ মিনারে আমরা এক হবো, আমরা আমাদের কথা বলব, প্রতিবাদ জানাব একসঙ্গে। চলুন আবার এক হই আমরা দেশের ছাত্রসমাজের, সব শ্রেণির, সব পেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেফতারদের জামিনের দাবিতে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD