শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন




হত্যাকাণ্ডের পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি কানাডার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ৫:০৪ pm
Canada কানাডা
pic/ রয়টার্স

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে কানাডা। শুক্রবার (৯ আগস্ট) কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে স্বাগত জানান।

বিবৃতিতে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান ও হত্যাকাণ্ডের পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করেন মেলানি জোলি। তিনি বলেন, বাংলাদেশে চলমান সঙ্কটের সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যেতে কানাডা সমর্থন করে। এই প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকারের যাত্রাকে স্বাগত জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার জন্য শান্তি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ এটি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তনের এই সময়ে কানাডা এমন এক প্রক্রিয়াকে সমর্থন করার জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়; যেটা ধর্মীয় সংখ্যালঘু, যুব সমাজ, নারী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়সহ সমাজের সব ক্ষেত্রের বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণের সঙ্গে অন্তর্ভুক্ত।

সব পক্ষকে শান্ত থাকার আহ্বান পুর্নব্যক্ত করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।

এছাড়া মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুযোগ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মেলানি জোলি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD