রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন




সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও স্ত্রীর ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ৫:৩৫ pm
mahmud hasan mahmud_2 dr hasan mahmud আওয়ামী লীগ হাছান মাহমুদ ড. হাছান মাহমুদ hasan MoFA Ministry Of Foreign Affairs Ministry-Of-Foreign-Affairs পররাষ্ট্রমন্ত্রী Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী Foreign Minister Ministry of Foreign Affairs পররাষ্ট্র মন্ত্রণালয়
file pic

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রোববার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএফআইইউ’র এক শীর্ষ কর্মকর্তা।

তিনি জানান, বিএফআইইউ ব্যাংকগুলোকে হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে এই নির্দেশ দিয়েছে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন হাছান মাহমুদ। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়, তাতে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এর আগের আগের সরকারে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD