রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন




প্রেসক্লাবের সদস্য পদ হারালেন ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ৯:২৯ pm
JPC Jatiya Press Club Press জাতীয় প্রেস ক্লাব প্রেসক্লাব
file pic

জাতীয় প্রেসক্লাবে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসঙ্গে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্তের সদস্যপত বাতিল করা হয়েছে।

এছাড়া শাহনাজ সিদ্দিকী সোমাকেও প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে তার সদস্য পদ।

রোববার জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন।

সংগঠনের নতুন সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার স্বাক্ষরে আজ এ সংক্রান্ত একটি নোটিস জারি করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে প্রেসক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদা ইসয়াসমিন ও শ্যামল দত্তসহ কিছু জাতীয় প্রেসক্লাবের কিছু সদস্যের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের দালালি করার অভিযোগ এনেছে। তারা গতকাল শনিবার তারা জাতীয় প্রেসক্লাবে একটি স্মারকলিপি দিয়েছেন, যাতে কিছু সদস্যের একটি তালিকা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তার আলোকে কর্তৃপক্ষ ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত ও শাহনাজ সিদ্দিকী সোমার সদস্যপদ বাতিল করা হয়।

নোটিসে বলা হয়েছে, ‘ছাত্র গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ গত ১০ আগস্ট, শনিবার জাতীয় প্রেসক্লাবে এসে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবর পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত ও শাহনাজ সিদ্দিকীকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD