সম্প্রতি দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। তারা এসব করে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্মান ক্ষুন্ন করতে চায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বুধবার এক বিজ্ঞপ্তিতে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন ও সেক্রেটারি, ইমানুয়েল বাপ্পী মণ্ডল যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে হাউজিং সোসাইটির উন্নয়নের এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে দেশের বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতিকে কুক্ষিগত করে কিছু কিছু সংবাদ মাধ্যমে সোসাইটির নামে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। যারা হাউজিং সোসাইটির সদস্য নয় এমন ব্যক্তিগণও সোসাইটির সুনাম ক্ষুন্ন করার জন্য নানারকম মিথ্যা কুৎসা রটিয়ে উস্কানি দিচ্ছেন, যা হাউজিং সোসাইটি ও সদস্যদের বৃহত্তর স্বার্থের পরিপন্থি। সদস্যদের প্রতি জোরালো আবেদন, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বরং যারা এসব হীন কাজগুলো করে যাচ্ছেন তাদের প্রতি সোসাইটির উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরার অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরিফিকেশন দেশের সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান কাল্বের বিগত নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়ী হন। কালবের বিগত বোর্ডের চেয়ারম্যান, সেক্রেটারি এবং অন্যান্য বোর্ড সদস্যদের নানাবিধ অপকর্ম ও অর্থ তছরূপের প্রমাণ পাওয়া গিেেয়েছ। এই্ ঘটনাকে চাপা দিতেই হাউজিং সোসাইটির বিগত বোর্ডে কতিপয় দুর্নীতিবাজদের সঙ্গে আতাত করে নামসর্বস্ব হলুদ মিডিয়ার সাংবাদিকদের ব্যবহার কিছু কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে মিথ্যা প্রোপাগান্ডা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের মাধ্যমে সোসাইটির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আছে, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. ১৯৭৭ খ্রিষ্টাব্দের ১৪ই এপ্রিল একটি খ্রিষ্টমন্ডলীর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ঢাকা শহরে খ্রিষ্টান পরিবারের বসবাসের জন্য আবাসন ব্যবস্থা করাই ছিল এর মূল লক্ষ্য।
বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর তৎকালীন ঢাকার আর্চবিশপ মাইকেল রোজারিও প্রতিষ্ঠানটি গঠনের প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমসহ সামাজিক মাধ্যম ও বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করে যে বা যারা সোসাইটির সুনাম ক্ষুন্ন করছেন আমরা তাদের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।