রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন




বন্যার্তদের জন্য টিএসসিতে ৬ দিনে প্রায় ৬ কোটি টাকা আদায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ১১:০১ am
Dhaka University TSC Teacher Student Centre tsc dhaka university public space public place Roads pavement public squares parks beaches square park beache Road পাবলিক প্লেস পাবলিক প্লেস পাবলিক পরিবহন ধূমপানমুক্ত ঢাবি du ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউ Dhaka University শিক্ষক ছাত্র কেন্দ্র টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি
file pic

সারা দেশের বন্যার্তদের সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের উদ্যোগে ছয় দিনে নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৫ কোটি ৭৩ লাখ টাকার বেশি। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

সমন্বয়করা জানান, দুর্গম এলাকায় আড়াই হাজারের-ও বেশি সেনাসদস্য নিয়োজিত আছেন। তাদের বক্তব্য, টিএসসিতে জমে থাকা কাপড়ের বস্তা দেখে অনেকে গুজব ছড়াচ্ছে যে ত্রাণ যাচ্ছে না। এই তথ্যকে ভুল উল্লেখ করে বলা হয়, দু-একদিনের মধ্যেই সেসব পাঠানো হবে।

তারা জানান, যেসব দুর্গম এলাকায় ত্রাণ পৌছায়নি সেখানে নগদ টাকা দেয়া হচ্ছে। স্থানীয় প্রতিনিধির মাধ্যমেই ত্রাণের ব্যবস্থা করা হলেও চিনি, গুড় ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের সংকট রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নগদ অর্থ ও ওষুধ সংগ্রহ করা হয় এবং জিমনেশিয়াম ও ডাকসুতে অন্য ত্রাণ সংগ্রহ করা হয়। এছাড়াও ক্যাম্পাসের এলাকায় ঢাবির বিভিন্ন বিভাগের ব্যানারে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করে শিক্ষার্থীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD