শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন




বাংলাদেশে বলপূর্বক গুমের বিষয়টির দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস: জাতিসংঘ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ৬:২৬ pm
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
file pic

জাতিসংঘ বলেছে, বাংলাদেশে জোরপূর্বক গুমের বিষয়টির দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস রয়েছে। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ও জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়া জোরালো আহ্বান জানিয়ে আসছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি শুক্রবার (৩০ আগস্ট) বলেছেন, ‘আমরা বাংলাদেশের জাতীয় তদন্তকমিশনকে তার কাজে সহায়তার জন্য প্রস্তুত। এই কাজ ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শে হওয়া উচিত। এই প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত, যার মধ্যে গুম হওয়া লোকজনের সন্ধানের নির্দেশনা যুক্ত রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD