রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন




গণহত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত ন্যায়বিচার করা হবে: চিফ প্রসিকিউটর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪৮ pm
কারাদণ্ড International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি Tribunal International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড
file pic

গণহত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত ন্যায়বিচার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনিসহ চার প্রসিকিউটর যোগ দেন। এরপর ট্রাইব্যুনালে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হবে। জুলাইয়ের গণহত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত ন্যায়বিচার করা হবে।’

এ সময় গণহত্যায় জড়িত কোনো তথ্য-প্রমাণ কারো কাছে থাকলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা দেয়ার আহ্বান জানান তিনি।

দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বিচারিক কার্যক্রম শুরুর আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘সৎ দক্ষ ও সাহসী বিচারক নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কোর্টের বিচারিক কার্যক্রম শুরু হলে শেখ হাসিনাসহ যারা সম্ভাব্য আসামি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে।’

এর আগে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে আরও তিনজনকে নিয়োগ দেয়া হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD