রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন




সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী গ্রেপ্তার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩১ pm
Tawfiq-e-Elahi Chowdhury energy adviser Prime Minister pm Tawfiq e Elahi প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী তৌফিক ই ইলাহী চৌধুরী
file pic

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা তৌফিক ই ইলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত পৌনে ১০টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা আছে।

তৌফিক-ই-ইলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD