রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন




বগুড়ায় ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০৫ pm
bogra City Bogra District বগুড়া জেলা বগুড়া শহর বাণিজ্যিক শহর
file pic

বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডে তেলের ট্যাংকি বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. ইমরান, মো. সাঈদ, মো. রুবেল ও মো. মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের লাশ এখনও পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

জানা গেছে, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেড- এর তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। হঠাৎ ওয়েল্ডিং এর আগুনের ফুলকি তেলের ট্যাংকির ভেতরে প্রবেশ করলে তেলের ট্যাংকিতে বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুত্বর আহত চারজনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, তেলের ট্যাংকি বিস্ফোরণে চার শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD