বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন




ডেঙ্গুতে ঢাকায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৯৯

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৬ pm
ডেঙ্গুরোগী dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া
file pic

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আগের দিন সকাল ৮টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তিরা ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসের ২০ দিনে ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৫ জনে।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৬৯ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৬৮, চট্টগ্রামে ১০, বরিশালে ৫, খুলনায় ২৪, ময়মনসিংহে ১৮, রাজশাহীতে ৩ এবং রংপুর বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৬৫ জন; যাদের মধ্যে ৬২ দশমিক ৫০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫০ শতাংশ নারী। এখন পর্যন্ত মৃত ১২৪ জনের মধ্যে ৫৪ শতাংশ নারী এবং ৪৬ শতাংশ পুরুষ।

গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন। গত বছর ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD