রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন




গণমাধ্যমের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তাহে ক‌মিশন গঠনের ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪০ pm
দৈনিকের দৈনিক সংবাদপত্র news industry mass media news agencies print media broadcast news media news newspaper মিডিয়া গণমাধ্যম সংবাদ গণ মাধ্যম ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট আইপিআই রিপোর্টার রিপোর্ট সাংবাদিক সাংবাদিকরা সাংবাদিকতা News media সংবাদ শিল্প পত্রিকা
file pic

গণমাধ‌্যমের স্বাধীনতা নি‌শ্চিতে আগামী সপ্তা‌হে এক‌টি ক‌মিশন গঠন করা হ‌বে ব‌লে জানিয়ে‌ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা না‌হিদ ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বি‌কে‌লে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবনের সম্মেলন কক্ষে সংবাদপ‌ত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ অন‌্যান‌্য অংশীজ‌নের সঙ্গে ম‌ত‌বি‌নিময় সভায় তিনি একথা জানান।

সংবাদপত্র শি‌ল্পে অনেক সমস‌্যা র‌য়ে‌ছে মন্তব্য করে না‌হিদ ইসলাম ব‌লেন, অডিট, বিজ্ঞাপন ও বিল প্রদান ডি‌জিটাল করার প্রক্রিয়া চল‌ছে। এ সময় গণহত্যায় জড়িত পত্রিকা বা সাংবাদিকদের বিচার করা হবে ব‌লেও জানান তথ‌্য উপ‌দেষ্টা। পরে সংবাদপ‌ত্রের সম্পাদকরা তা‌দের নানা সমস‌্যার কথা তু‌লে ধ‌রে তা সমাধানের দাবি করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD