রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন




ঢাকা থেকে ৬ গন্তব্যে নৌযান চলাচল বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ৫:৫৯ pm
Bangladesh Inland Water Transport Corporation BIWTC বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি BIWTC BIWTC Ferry transport ship watercraft amphibious vehicle passengers cargo water bus water taxi Ferry Ghat ফেরি ফেরী ঘাট সার্ভিস গাড়ি বিআইডব্লিউটিসি খেয়া নৌরুট লঞ্চ চলাচল ফেরি Launch Day Trip launch Ship Launch লঞ্চ মোটরনৌযান যানবাহন বাহন ভাসমান নৌযান
file pic

ঢাকা থেকে ছয়টি গন্তব্যে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করায় যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৈরী আবহাওয়ায় সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিআইডব্লিউটিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাঙ্গাবালী এবং ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথে চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত বন্ধ থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD