রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন




ডিবি কার্যালয়ে আর আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ৪:১৯ pm
Detective Branch DB Metropolitan Police গোয়েন্দা শাখা ডিবি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি Dhaka Metropolitan Police dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ
file pic

ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ডিবি কার্যালয়ের কলঙ্কিত অধ্যায় শেষ করে পরিষ্কার ও পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায়বিচার পাবে। থাকবে না কোনো ভাতের হোটেলও।

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের যুগ্ম-কমিশনার, উপ-কমিশনার ও ডিসি মিডিয়া।

রেজাউল করিম মল্লিক বলেন, কোনো নায়ক-নায়িকা বা সেলিব্রেটির সময় কাটানোর জায়গা হবে না ডিবি অফিস। থাকবে না ভাতের হোটেল। আসামী যেই হোক তিনি ন্যায়বিচার পাবেন। গ্রেপ্তার আসামীদের নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়, আমাদের শুধু যেন অপরাধীরাই ভয় পায়। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব, ততদিন ন্যায়নিষ্ঠ, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, যারা অসহায়-ভুক্তভোগী তাদের কথা শুনবো। তাদের কিভাবে আইনগত সহায়তা করা যায় সেটাই দেখবো। ডিবিকে মানুষের আস্থা ও ভালবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশের ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসার স্থান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD