বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন




এ বছর বাংলাদেশের ৭ সিরিজ, একনজরে সূচি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ২:৫০ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

চলতি বছর বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থ মিশন শেষে ক্রিকেটাররা এখন খেলছেন ঘরোয়া লিগে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এ মাসেই শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা।

এ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে নাজমুল হোসেন শান্তরা। লঙ্কা সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে দুই দল।

জুলাই মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। আগস্টে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত। অক্টোবরে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

চলতি বছর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ-

এপ্রিল
বাংলাদেশ–জিম্বাবুয়ে : ২ টেস্ট। হোম সিরিজ।

মে
বাংলাদেশ–পাকিস্তান : ৫ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুলাই
বাংলাদেশ–পাকিস্তান : ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

আগস্ট
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD