প্রতিটি মু’মিন হৃদয়ে নবী ﷺ প্রেম আছে, আছে প্রিয় নবী ﷺকে দেখার ও তাঁর সান্নিধ্য পাওয়ার অধীর বাসনা। এই সুপ্ত ইচ্ছা একজন সাধারণ মু’মিনও হৃদয়ে লালন করে। মদিনায় রওজা জিয়ারতে হজযাত্রীদের এই আকুলতা আরো তীব্র হয়ে ওঠে। জান্নাতে তাঁর সান্নিধ্য গ্রহণের প্রবল ইচ্ছা জাগে।
পৃথিবীতে নবী ﷺ সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন একমাত্র সাহাবায়ে কেরাম। দুনইয়ার জীবনে আর কোনো মু’মিনের এ সৌভাগ্য ললাটে আসবে না। তবে নবীজি ( ﷺ ) এমন কিছু আমল বর্ণনা করেছেন, যা পালন করলে মু’মিন ব্যক্তি জান্নাতে তাঁর সান্নিধ্য লাভ করবে।
যার কয়েকটি হলো :-
হাদিসে উক্ত প্রতিটি আমলের বর্ণনা আছে এখানে শুধু বর্ণনা ছাড়া আমলগুলো সংক্ষিপ্ত নামে উল্লেখ করা হলো:
১. বেশি বেশি সাজদা করা।
২. এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা।
৩. কন্যাসন্তান লালন করা।
৪. বোনদের প্রতিপালন করা।
৫. উত্তম চরিত্রের অধিকারী হওয়া।
৬. নবীজি ﷺ প্রতি ভালোবাসা।
৭. বেশি বেশি দরুদ পাঠ করা।
৮. আল্লাহভীতির জীবন অবলম্বন করা।
আল্লাহ তা’আলা আমাদের এই আমলগুলো যথাযথ পালনের মাধ্যমে জান্নাতে নবী (ﷺ)-এর সান্নিধ্য অর্জন করার তাওফিক দান করুন।
IFM desk