শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন




রাজশাহীতে মির্জা ফখরুল

ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ১:২৮ pm
Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে।

তিনি বলেন, বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল। এর মধ্যে দিয়ে তারা ফয়দা নিতে চায়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা ও ফারাক্কা ইস্যুকে প্রাধান্য দেয়া হবে।

মির্জা ফখরুল বলেন, প্রতিটি দেশ তার স্বার্থ রক্ষা করে—এটা স্বাভাবিক। কিন্তু জনগণের নির্বাচিত সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা যায় না। বিএনপি সরকার গঠন করতে পারলে পদ্মা-তিস্তার পানি বণ্টনসংক্রান্ত ন্যায্য অধিকার আদায়ে গুরুত্ব দেবে।

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। এ সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টন নিশ্চিতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেক উপজেলায় কর্মসূচি পালিত হয়েছে। ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার জেলা পর্যায়ের গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

এ আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD