মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন




আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ৯:৩৬ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক লাফে ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দর মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।

✪ আরও পড়ুন: ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম, আজ থেকে বিক্রি হবে যে দামে

এর আগে রোববার (২৫ জানুয়ারি) দেশের বাজারে ২২ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে এ নিয়ে ১১ বার দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৩ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD