মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন




হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৫:২০ pm
Directorate General Health Services DGHS স্বাস্থ্য অধিদপ্তর অধিদফতর হেলথ স্বাস্থ্য অধিদফতর
file pic

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিহত আাটজনের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে বাকি ছয়জনের মৃত্যু হয়। এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৬৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্ত শিশুদের মৃত্যুঝুঁকি কমাতে সারা দেশে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সিটি করপোরেশন ও উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD