সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন




গ্রামীণফোনের চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩ ১১:৪১ am
mobile tower Cell site cellular tower antenna network মোবাইল টাওয়ার রেডিয়েশন বিকিরণ নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন জিপি Grameenphone GP
file pic

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড গত ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি ৯৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৫ টাকা ২৮ পয়সা।

আগামী ২ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD