রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন




হাম রোগীর চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ ৫:৪১ pm
blood আইসিইউ রক্ত দান blood donation Cells Plasma Circulation circulating fluid nutrition oxygen রক্ত দান হিমোগ্লোবিন রক্তশূন্যতা হৃৎপিণ্ড ধমনী শিরা তরল যোজক কলা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড
file pic

হাম রোগীদের চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি আছে, সেসব হাসপাতালে ঈদের সময় চিকিৎসক ও নার্সরা দায়িত্বে থাকবেন। এ বিষয়ে ইতোমধ্যে সার্কুলার জারি করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা ও হাম রোগীদের চিকিৎসায় কোনো ডাক্তার-নার্সের ছুটি থাকবে না।
ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেয়ার পরও শতভাগ নিশ্চিতভাবে বলা যায় না যে শিশু হাম থেকে পুরোপুরি সুরক্ষিত থাকবে। ভাইরাস পরিস্থিতি ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর অনেক কিছু নির্ভর করে। তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তবে তিনি নিজেকে বিজ্ঞানী না হওয়ায় এ বিষয়ে চূড়ান্ত নিশ্চয়তা দিতে পারেন না।
ঈদের সময় সতর্কতা নিয়ে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ভিড় বা আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। কারণ, হাম খুবই সংক্রামক রোগ, যা শ্বাস-প্রশ্বাস ও সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়ায়। তিনি আরও সতর্ক করেন, ঈদের সময় বাস-ট্রেন যাত্রা এবং পারিবারিক মেলামেশার কারণে সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD