মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন




অসংক্রামক রোগে বছরে ৫ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যু, শীর্ষে উচ্চ রক্তচাপ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৩:৪৩ pm
Myths high blood pressure World Hypertension Day উচ্চ রক্তচাপ নিয়ে কুসংস্কার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস blood রক্ত দান blood donation Cells Plasma Circulation circulating fluid nutrition oxygen রক্ত দান হিমোগ্লোবিন রক্তশূন্যতা হৃৎপিণ্ড ধমনী শিরা তরল যোজক কলা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড রক্তচাপ heart হৃদরোগ বিশ্ব হার্ট দিবস চিকিৎসকরা হার্ট হৃৎপিণ্ড lung cancer Cancer Cancer Treatment Cancer disease body's cells grow uncontrollably spread parts of the body ক্যান্সার চিকিৎসা ক্যান্সারে আক্রান্ত রোগী চিকিৎসা ডাক্তার নার্স রোগ সংক্রমণব্যাধি হার্ট অ্যাটাক ব্রেস্ট ক্যান্সার গলার গলা ক্যান্সার ধূমপান পরিবেশ দূষণ খাবার দূষণ ক্যান্সার ক্যান্সার হাসপাতাল চিকিৎসক স্ক্রিনিং হেলথ কেয়ার lung cancer কার্ডিওভাসকুলার ডিজিজ Heart Disease
file pic

দেশে বছরে ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জন মানুষের মৃত্যু হয় বিভিন্ন অসংক্রামক রোগে। মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগে যার ১৯ শতাংশই অকাল মৃত্যু। একটি পরিসংখ্যানের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

এই খাতে বাজেট বরাদ্দ খুবই অপ্রতুল উল্লেখ করে বিশ্ব ব্যাংকের ২০১৯ সালের একটি প্রতিবেদন তুলে ধরে প্রজ্ঞা বলছে, ‘বাংলাদেশে স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়, যা খুবই কম। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশে মাথাপিছু বরাদ্দের পরিমাণও অত্যন্ত কম, বছরে মাত্র ০.০৮ ডলার। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা বরাদ্দ ১.৫ ডলার এর চেয়ে অনেক কম।’

রোববার রাজধানীর বিএমএ ভবনে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে প্রজ্ঞা। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের ২৮ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় বক্তারা জানান, দেশে রোগের তালিকায় শীর্ষে রয়েছে উচ্চ রক্তচাপ। এ রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিশেষজ্ঞরা মত দেন, স্বাস্থ্য খাতে সরকারের বর্ধিত বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা গেলে হৃদ্‌রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি ও মৃত্যু কমানো সম্ভব।

শীর্ষ ১০ রোগের তালিকায় প্রথম উচ্চ রক্তচাপ
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। ২০২৪ সালে দেশে হৃদ্‌রোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপের প্রকোপ শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই; তরুণদের মধ্যেও এ রোগ বাড়ছে। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত।

কর্মশালায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. রিয়াদ আরেফিন বলেন, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্ধিত বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগে। অথচ এসব রোগ মোকাবিলায় স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ বরাদ্দ রয়েছে। এ খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, দেশে সবচেয়ে বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে। এ রোগ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD