রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন




গ্রীন রোড সরকারি স্টাফ কোয়ার্টারের বাজার বন্ধ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৩:৫৫ pm
বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান romzan ডলার রোজা রমজান পণ্য ভোগ্যপণ্যের আমদানি এলসি ভোগ্যপণ্য খালাস স্থলবন্দর বাজার bazar shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান
file pic

রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৮ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রোববার (১৮ অক্টোবর) গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের সাধারণ সম্পাদক নাজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ, আবাসিক এলাকার পরিচ্ছন্নতা বৃদ্ধি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ, এলোটীদের স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করা এবং খেলাধুলার পরিবেশ বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ওই স্থানে কোনো ধরনের অস্থায়ী দোকানপাট বসানো, হাট-বাজার পরিচালনা ও বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সমাজকেন্দ্রের অভ্যন্তরে ও উভয় পাশের ফুটপাতে কোনো ধরনের দোকানপাট বসানো যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনসাধারণের চলাফেরা, খেলার মাঠের পরিবেশ, পরিচ্ছন্নতা এবং শিশুদের খেলাধুলার স্বাভাবিক ও সুস্থ আবহ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD