শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন




দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৫:১২ pm
Tarique Rahman Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি tarek-rahman
file pic

চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) রাজধানীর সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেয়া হয়েছে।

জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের কাছে প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি সংস্থা সাহায্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। এ সময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাই একসঙ্গে দেশ গড়তে সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদী আমিন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD