মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন




ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হলেন জয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:২৭ pm
Jaya Ahsan Maswood model actress জয়া জয়া আহসান মাসউদ মডেল অভিনেত্রী
file pic

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু অভিনয় নয়, পাশাপাশি তিনি শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর শুভেচ্ছা দূত হিসেবে। আর তার এই কাজের মেয়াদ শেষ হলে পুনরায় সেখানে নিয়োগ দেয়া হচ্ছে অভিনেত্রী, প্রযোজক ও উন্নয়নকর্মী জয়া আহসানকে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

জয়া আহসান ২০২২ সালে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন এবং আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ইউএনডিপি’র সঙ্গে কাজ করবেন। শুভেচ্ছা দূত হিসেবে এই দুই বছরে তিনি মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

এ বিষয়ে জয়া আহসান বলেন, আমি পুনরায় শুভেচ্ছা দূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত, আরেকদিকে ইউএনডিপি’র সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এসডিজিতে কাজ করতে পারবো ভেবে নিজেকে সম্মানিত মনে করছি।

এসডিজি অর্জনের জন্য মাত্র ৭ বছর বাকি আছে, আমাদের এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়। জয়া বলেন, আগামী দু’বছর ইউএনডিপি’র সঙ্গে আমি জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ইত্যাদি বিষয়ে একসঙ্গে কাজ করবো। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনেও সচেতনতা বাড়াতে কাজ করবো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD