রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন




ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ুদূষণের শীর্ষে কাম্পালা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:০৩ am
বায়ুদূষণ Air Pollution Polluted Cities Citi বায়ু দূষণ বাতাস বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ স্বাস্থ্য‌ ওজোন স্তর পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ air pollution
file pic

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুমান সূচকে কাম্পালার স্কোর ১৯৫।

তালিকায় ২৭তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৬৮, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় ২৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের শহর দুবাই, যার স্কোর ১৮৪।

১৬৪ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৬০ স্কোর নিয়ে অবস্থান করছে বাহরাইনের রাজধানী মানামা। ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে মালেশিয়ার শহর কুচিং।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD