বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন




পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন মেসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১০:০৯ am
মেসি Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ronaldo Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা মেসি রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি মেসি messi-মেসি
file pic

লিওনেল মেসির সময়টা মোটেও ভালো কাটছে না। এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন তিনি। তার পেনাল্টি মিসের খেসারত দিয়েছে তার দল ইন্টার মিয়ামিও। শনিবার শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরেছে দলটি। মিয়ামিও হ্যাটট্রিক করেছে হারের। এই নিয়ে টানা তিন ম্যাচে হারল দলটি।

২৩ মিনিটে ১-১ সমতা ফেরানোর সুযোগ ছিল মিয়ামির সামনে। কিন্তু স্পট কিক থেকে মেসির শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক। বল যায় তার ডান দিকে নিচ দিয়ে। ফিরতি সুযোগে গোল করেন সের্হিও রেগিলন। তবে ভিডিও পর্যালোচনায় দেখা যায়, মেসির পেনাল্টির সময় বক্সে ঢুকে গিয়েছিলেন তিনি। সেই গোল বাতিল হয়ে যায়।

মেসি এই নিয়ে টানা তিন পেনাল্টি মিস করলেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। একটি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে, অন্যটি শেষ ষোলোয় মিশরের বিপক্ষে।

এমএলএসে প্রায় এক বছর পর মেসি প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বরে সবশেষ পেনাল্টি মিস করেছিলেন তিনি।

জিওডিস পার্কে ম্যাচের ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় মিয়ামি। মেসির পাস থেকে বল পান তেলাস্কো সেগোভিয়া। কিছুটা কারিকুরি দেখিয়ে বল জালে জড়ান তিনি।

তবে দ্বিতীয়ার্ধের ন্যাশভিলের দাপটে আর দাঁড়াতেই পারেননি মেসিরা। এমএলএসের সাবেক সেরা খেলোয়াড় হানি মুখতার দুটি গোল করেন। মাঝে স্ট্রাইকার স্যাম সারিজ চতুর জায়গা থেকে ব্যাকহিল করে গোল করেন।

খেলার এক পর্যায়ে মেসি হতাশ হয়ে পড়েন। সারিজের তৃতীয় গোলের আগে ফাউলের শিকার হয়েছেন দাবি করে রেফারির কাছে জোরালো আপত্তি জানান তিনি। এতে হলুদ কার্ডও দেখেন মেসি।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বোঝা যায়, রাতটা মেসির পক্ষে ছিল না। একবার তার শট দুই পোস্টে লেগে ফেরত আসে। এরপর বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

চতুর্থ গোলে অবশ্য নিজেদের ভুলের মাশুল দেয় মিয়ামি। মিয়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো পিছলে পড়ে পেনাল্টি বক্সের অনেক বাইরে চলে যান। এই সুযোগে ন্যাশভিলের গোলরক্ষক শোয়েকের লম্বা কিক ধরে খালি জালে বল পাঠান মুখতার।

লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর এই ম্যাচে নেমেছিল মিয়ামি। জিতলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ড টেবিলে ন্যাশভিলকে টপকে শীর্ষে উঠত তারা। কিন্তু হেরে যাওয়ায় বাকি ১৫ ম্যাচে এখন পাঁচ পয়েন্টে এগিয়ে থাকল ন্যাশভিল।

এর আগে লিগস কাপে টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বে ওঠার আগেই বাদ পড়ে মিয়ামি। তবে সেই দুই হারে মেসি বা স্ট্রাইকার লুইস সুয়ারেজ কেউই শুরুর একাদশে ছিলেন না।

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শনিবার প্রথমবারের মতো শুরুর একাদশে ফেরেন মেসি। মন্টেরির বিপক্ষে ম্যাচ মিস করার পর বুধবার লিওনের বিপক্ষে হারের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। অন্যদিকে গত বছরের ফাইনালে ঘটা এক ঘটনার জন্য নিষেধাজ্ঞার কারণে পুরো লিগস কাপে খেলতে পারেননি সুয়ারেজ।

বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে গিয়ে জয়ে ফেরার চেষ্টা করবে মিয়ামি।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD