বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন




সোমবার ইউপি নির্বাচনের ভোটের সময়সূচি জানাবে ইসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৫:৩৬ pm
ব্যালট Vote Ballot Election Vote_Ballot_Election CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার vote ভোট Ballot box Bangladesh Ballot-box-Bangladesh
file pic

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপে কখন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সোমবার কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপে কোন সময়ে ভোট অনুষ্ঠিত হবে, তা জানিয়ে দেওয়া হবে।

ইউপি নির্বাচনের তফশিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সরাসরি তফশিল ঘোষণা করবে না। জেলা নির্বাচন কর্মকর্তারা তফশিল ঘোষণা করবেন। তবে কমিশন নির্বাচনের জন্য নির্ধারিত সময় বা ‘স্লট’ ঠিক করে দেবে। কোন কোন সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়টি কমিশন নির্ধারণ করবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন শুরুতেই যে সময়ের মধ্যে ইউপি নির্বাচন সম্পন্ন করার কথা জানিয়েছিল, আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই সব ধাপের নির্বাচন শেষ করা সম্ভব হবে।

এ দিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়েও কথা বলেন আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বহুমাত্রিক আলোচনা হয়েছে।

এর মধ্যে নির্বাচন কমিশনের পরিচালিত পোস্টাল ব্যালট কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন এর আগে বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য যেসব সুপারিশ দিয়েছিল, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নে ইইউ কীভাবে আরও সহযোগিতা করতে পারে, সে বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, ইইউ সহযোগিতার পরিধি বাড়িয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে চাইলে কমিশন তা স্বাগত জানাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD