সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন




সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন জানালেন সাদিক কায়েম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ২:০১ pm
Sadiq Md Abu Shadik সাদিক কায়েম ডাকসু ভিপি
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৮২ পেয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন।

ঢাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের এ শিক্ষার্থীর অভাবনীয় একাডেমিক সাফল্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম আজ রবিবার তাকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানিয়ে সাদিক কায়েম লেখেন, ‘৩.৮২ সিজিপিএ (আউট অব ৪) নিয়ে মাস্টার্স সম্পন্ন করায় ঢাবি ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন ও শুভেচ্ছা।’

উল্লেখ্য, সাবিকুন্নাহার তামান্না নারী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় এক সাহসী কণ্ঠস্বর। তিনি দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, সম্মান ও সমান সুযোগের প্রশ্নে লড়াই করে আসছেন। তিনি বিশ্বাস করেন একটি ন্যায়নিষ্ঠ ও মানবিক ক্যাম্পাস তখনই গড়ে উঠবে যখন নারী শিক্ষার্থীরা ভয়মুক্ত পরিবেশে নিজেদের মেধা, প্রতিভা ও স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে। বাবার চাকরির সূত্রে ২০১৫ সালে গাজীপুরে গিয়ে একটি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হন সাবিকুন নাহার তামান্না এবং সেই স্কুল থেকেই এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। পরে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন ছাত্রী সংস্থার এ নেত্রী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD