সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন




নিজের বুকে নিজেই গুলি চালালেন বিজিবি সদস্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩ ১২:১৫ am
Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি bgb bgb
file pic

সাতক্ষীরার শ্যামনগরে কর্মস্থলে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক পারভেজ আলম (৩০) নামে বিজিবির এক সদস্য আত্মহত্যা করেছেন। সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে ১৭ ব্যাটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এই ঘটনা ঘটে। মৃত বিজিবি সদস্য নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আমকি গ্রামের মৃত হেলাল উদ্দীনের ছেলে।

সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক নাজমুল হুদা মৃত ঘোষণা করেন। অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন।

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বিজিবি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক আহমেদ আলী ও তামিম হোসেন জানান, বুকের বাম পাশে গুলি লেগে পারভেজ আলমের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ১৭ নীলডুমুর বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। [BT]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD