শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন




আপিল করবেন হিরো আলম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩ ৯:০১ pm
Hero Alom model hero alam হিরো আলম
file pic

বগুড়ার দুই আসনে (বগুড়া-৪ ও ৬) উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমকে হিরো আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আপিল করার জন্য সোমবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাব। এতে যদি কাজ না হয় তাহলে হাইকোর্টের দ্বারস্থ হব।

তিনি আরও বলেন, হিরো আলম কখনো হতাশ হয় না। ভোটের মাঠ ছাড়ছি না। ভোটের মাঠে লড়াই চালিয়ে যাব।

এর আগে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে স্ব স্ব আসনের মোট ভোটারের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর গ্রহণের যে বাধ্যবাধকতা রয়েছে তা হিরো আলম পূরণ করেননি। এজন্য তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির ছয় সংসদ সদস্যের শূন্যঘোষিত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন ১১ ডিসেম্বর বিএনপির ছয়জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে ছিলেন। তিনি পরে পদত্যাগপত্র জমা দেন। এই সাতজনের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। বাকি ছয়টি আসনে উপনির্বাচন হচ্ছে।

তফসিল অনুযায়ী, শূন্য আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি। যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD