বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন




এক পরিবারে টিসিবির একাধিক কার্ড আর থাকবে না: বাণিজ্যমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩ ১১:৩৯ pm
Tipu Munshi Minister of Commerce বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
file pic

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, টিসিবির ফ্যামিলি কার্ড কিছু পরিবারে দুই থেকে তিনটি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কার্ড ডিজিটালাইজড করা হচ্ছে। সেটি করা হলে এক পরিবারে একাধিক কার্ড আর থাকবে না। এ কার্যক্রম আপাতত অব্যাহত থাকবে। প্রতি মাসে একবার টিসিবির তেল, চিনি ও ডাল দেওয়া হবে। গরিব মানুষের যাতে কষ্ট না হয়, সেই বিবেচনা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ২৮ নং ওয়ার্ডে ২০২৩ সালের টিসিবির পণ্য বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

টিপু মুনশি বলেছেন, গত এক বছরে এক কোটি মানুষকে টিসিবির পণ্য বিতরণে প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে সরকারকে। ৪২০ টাকা প্যাকেজের পণ্য দেওয়া হয়। চাইলেই পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া সম্ভব হয় না। বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আপাতত পণ্যের পরিমাণ বাড়ানো হচ্ছে না।

জনপ্রতি টিসিবির পণ্যের পরিমাণ বাড়ানো হচ্ছে না বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রতি মাসে একবার করে সারা দেশের এক কোটি পরিবারকে ডাল, তেল ও চিনি দেওয়া হবে।’

এদিন দেখা গেছে, টিসিবি থেকে ২ লিটার তল, ২ কেজি মসুর ডাল ও এক কেজি চিনি মিলিয়ে প্যাকেজ তৈরি করা হয়েছে। প্রতিটি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৪২০ টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD