সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন




দেশের ভূখণ্ডে ঢুকে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩ ৯:০৪ pm
India flag ভারত পতাকা Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্তের ভেতরে ঢুকে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ার হোসেন (২৮)। শনিবার সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। দেলোয়ার হোসেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের মো. রাশেদ মিয়ার ছেলে।

বিজিবি, স্থানীয় প্রশাসন ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের হনুফা বেগম পাশের একটি পাহাড়ি ছড়ায় পাথর তুলতে যান। এর একপর্যায়ে তিনি সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের এক সদস্য তাঁকে লাঠিপেটা করেন। ওই নারী সেখান থেকে ফিরে এসে গ্রামের লোকজনকে বিষয়টি জানালে তাঁরা গিয়ে বিএসএফকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

একপর্যায়ে বিএসএফের সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ঢুকে গুলি ছুড়লে দেলোয়ার হোসেনের পেটে গুলি লাগে। আহত অবস্থায় প্রথমে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

দেলোয়ার হোসেনের স্ত্রী ও দুই শিশুকন্যা রয়েছে। তার ছোট ভাই আমির হোসেন সন্ধ্যায় বলেন, তাঁর ভাইয়ের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে বিকেলে তাহিরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা উপস্থিত ছিলেন। তিনি বলেন, সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD