১৬ই জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৩ এর মধ্যে যেসকল যাত্রীরা দুবাই ভ্রমণের বা স্টপওভারের জন্য এমিরেটস রিটার্ণ টিকিট ক্রয় করবেন, তারা শহরটির অন্যতম জনপ্রিয় ৩টি আকর্ষণে বিনামূল্যে প্রবেশাধিকার পাবেন। এই আকর্ষণগুলো হলো ‘এট দা টপ, বুর্জ খলিফা’, ‘দুবাই ফাউন্টেইন বোর্ডওয়াক এক্সপেরিয়েন্স’, এবং ৪৫ মিনিটব্যাপী ‘ইয়েলো বোটস আটলান্টিস ব্লাস্ট ট্যুর’। তবে, যাত্রীদের ১৮ জানুয়ারী থেকে ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে দুবাই ভ্রমণ করতে হবে।
এট দা টপ, বুর্জ খলিফায় বিশ্বের সর্বোচ্চ অট্টালিকার ১২৫তম লেভেল থেকে দুবাইয়ের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকনের পাশাপাশি সুস্বাদু পেস্ট্রি এবং কফি উপভোগ করার সুযোগ পাবেন গ্রাহকরা। দুবাই ফাউন্টেইন বোর্ডওয়াকের অধীনে ৯০০ ফুটের অধিক দীর্ঘ একটি ভাসমান গ্ল্যাটফর্ম থেকে বুর্জ খলিফার দৃষ্টিনন্দন ওয়াটার, মিউজিক, ও লাইট স্পেকটেকল দেখার সুযোগ পাওয়া যাবে।

file pic
ইয়েলো বোটস আটলান্টিস ব্লাস্ট ট্যুরে একজন অভিজ্ঞ গাইডের সাহায্যে ৪৫ মিনিটব্যাপী একটি ট্যুর অনুষ্ঠিত হবে। দুবাই মেরিনা থেকে পাম জুমেরা পর্যন্ত আটলান্টিস দি পাম সংলগ্ন এলাকায় পর্যটকরা মনোভিরাম দৃশ্য অবলোকন করার সাথে সাথে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন অজানা তথ্য জানার সুযোগ পাবেন।
এই বিশেষ অফারটি পেতে হলে EKDXB23 কোড ব্যবহার করে টিকিট ক্রয় করতে হবে। emirates.com/ এমিরেটস কল সেন্টার বা ট্রাভেল এজেন্টদের কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে।
এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।