বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার এই ফল প্রকাশ হয়। পরীক্ষায় পাশের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাউবি জানায়, এইচএসসি-২০২২ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৮৮ হাজার ১০০ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৭৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ৩৩ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ২১ হাজার ৪৬১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২ হাজার ৩১৬ জন ছাত্র এবং ৯ হাজার ১৪৫ জন ছাত্রী। তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৯৩ জন।