সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন




সাড়া ফেলেছে ’পলিনেট হাউজে’ বিষমুক্ত সবজি চাষ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩ ৪:২৯ pm
ঘাস চাষ Boro paddy farmers ইরিগেশন Irrigation Rice ধান আমন ধান কৃষক agri সেচ মৌসুম ডিজেল shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান সবজি চাষ
file pic

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কীটনাশক ছাড়াই বিষমুক্ত ভাবে ’পলিনেট হাউজে’ সবজি চাষ করছেন জেলার পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা। এ পদ্ধতি কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞানের নতুন উদ্ভাবন এ ’পলিনেট হাউজ’। পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পশ্চিম ধুরইল গ্রামের কৃষক রবিউল আলম ও আব্দুর রহমান ’পলিনেট হাউজ’ পদ্ধতিতে সবজি চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পলিনেট হাউজে শীতকালের সবজি যেমন গ্রীষ্মকালেও উৎপাদন করা যাবে, তেমনি গ্রীষ্মকালীন সবজিও শীতকালে উৎপাদন করা যাবে। যে কোনো আবহাওয়া এতে কোনো প্রভাব ফেলতে পারবে না। আধুনিক প্রযুক্তিতে তৈরি করা পলিনেট হাউজে ভারি বৃষ্টিপাত, তাপদাহ, পোকামাকড়, ভাইরাসজনিত রোগের মতো প্রতিকূল পরিবেশেও নিরাপদ থাকবে সবজি। কোনো কীটনাশক দিতে হবে না।

পশ্চিম ধুরইল গ্রামের কৃষক রবিউল আলম জানান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে পলিনেট হাউজ নির্মাণ করে দেয়া হয়েছে।

সরজমিন দেখা যায়, পলিনেট হাউজে চাষ হচ্ছে মিন্টো সুপার ও বাহুবলী জাতের টমেটো, সানড্রপ জাতের কাঁচামরিচ, বিটি জাতের বেগুন, কুইন অ্যানি জাতের আলু, ব্রকলি, ফুলকপি, হার্টবিট, গাজর, লেটুসসহ অন্যান্য সবজি। কৃষক আব্দুর রহমানের জমির পরিমাণ ১৫ শতক। লোহার এ্যাঙ্গেল ব্যবহার করে পলিনেট হাউজ নেট দিয়ে ঘেরা। এর জন্য পোকামাকড় ঢুকতে পারে না। সেখানে রয়েছে সেচ দেয়ার আধুনিক প্রযুক্তি। পলিনেট তৈরি করতে পুরো খরচ দিয়েছে কৃষি বিভাগ। এ টাকা পরিশোধ করতে হবে না। আব্দুর রহমান ও রবিউল আলমের পলিনেট হাউজে তিনজন শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন।

আব্দুর রহমান জানান, কৃষি বিভাগ থেকে গত অক্টোবর মাসে পলিনেট হাউজ নির্মাণ করে দেয়া হয়। বাজারে তুলনামূলক ভাবে পলিনেট হাউজে উৎপাদিত সবজির চাহিদা অনেক বেশি। সে কারণে উন্নত মানের সবজি চাষ করে লাভবান হচ্ছেন বলে জানান আব্দুর রহমান।

রবিউল জানান, পলিনেট হাউজে সবজি চাষ ছাড়াও বাইরে ৮ শতাংশ জমিতে লেটুস ও ব্রকলি চাষ করেছেন। বাইরের জমিতে থাকা সবজিতে পোকামাকড় দেখা গেলেও পলিনেট হাউজে বিষমুক্তভাবে চাষ করা সবজি বেশ সতেজও রয়েছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান জানান, পলিনেট হাউজে সবজি চাষ ওই এলাকার কৃষকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এ পদ্ধতি সম্পর্কে জানতে প্রতিদিনই আশপাশের কৃষকরা আসছেন এবং উদ্বুদ্ধ হচ্ছেন। উচ্চ মুল্যের সবজি চাষে ’পলিনেট হাউজ’ কৃষি ক্ষেত্রে একটা রোল মডেল উল্লেখ করে পলিনেট হাউজ থেকে সারা বছর নিরাপদ ও বিষমুক্ত সবজি পাওয়া সম্ভব বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। বাসস

[#Boro paddy farmers #ইরিগেশন Irrigation Rice #ধান আমন ধান #কৃষক agri #সেচ মৌসুম ডিজেল #shop food #ভোজ্যতেল চিনি আটা #vegetable Vegetables mudi dokan #bazar #মুদি #বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার #নিত্যপণ্য দোকান #সবজি চাষ]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD