বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন




চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বাড়ছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩ ৮:৩৭ pm
রেললাইন রেল লাইন train Rail Railway Bangabandhu Jamuna Setu Bridge বঙ্গবন্ধু রেলওয়ে সেতু যমুনা রেল ট্রেন
file pic

সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস একই শ্রেণিভুক্ত এবং একই রুটে চলাচলকারী বিরতিহীন ট্রেন। কিন্তু সুবর্ণ এক্সপ্রেসে ভাড়া কম। তাই উভয় ট্রেনের ভাড়ার তারতম্য ও যাত্রী অসন্তোষ দূর করতে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে উভয় ট্রেনের ভাড়া একই হারে নির্ধারণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২৫ জানুয়ারি থেকে।

এক্ষেত্রে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া স্নিগ্ধা সিটে (এসি) ৮০ টাকা এবং শোভন চেয়ারে (নন-এসি) ২৫ টাকা বেড়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সুবর্ণ ট্রেনে দুই ধরনের আসন রয়েছে। এর মধ্যে শোভন চেয়ারের বর্তমান ভাড়া ৩৮০ টাকা। ২৫ টাকা বেড়ে সেটি দাঁড়াবে ৪০৫ টাকা। স্নিগ্ধা সিটের মূল ভাড়া ভ্যাটসহ ৭২৫ টাকা। ৮০ টাকা বাড়লে ভাড়া গুনতে হবে ভ্যাটসহ ৮০৫ টাকা। সাধারণত শোভন চেয়ারের ক্ষেত্রে ভ্যাট ধরা হয় না।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস দুটিতেই গন্তব্যে পৌঁছাতে সোয়া পাঁচ ঘণ্টা সময় লাগে। দীর্ঘদিন ধরে সোনার বাংলা এক্সপ্রেসে সুবর্ণ এক্সপ্রেসের চেয়ে বেশি ভাড়া ধরা হতো।

সোমবার ছাড়া সুবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ট্রেনটি বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। আবার মঙ্গলবার ছাড়া সোনার বাংলা এক্সপ্রেস প্রতিদিন বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ট্রেনটি সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD