শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন




তিন বিভাগসহ ৬ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩ ৫:০০ pm
cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave
file pic

আবহাওয়া অফিস বুলেটিন বলা হয়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল, ফরিদপুর, রাঙ্গামাটি, কুমিল্লা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তেমনিভাবে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াস তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁওর বদলগাছীতে ছয় ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।এছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে বলা হয়েছে, সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD