বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন




বিমানবালার ১০ বছরের কারাদণ্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩ ৭:৩৭ pm
টার্মিনাল কেবিন ক্রু দিবস বেকার এয়ারপোর্ট airhostess air hostess airmen leaked Aircraft flight attendants attendant plane job cabin crews crews stewards steward employees airlines airline ensure safety কর্মী বাহিনী এয়ার হোস্টেজ বিমানবালা কেবিন ক্রু ফ্লাইট অ্যাটেনডেন্ট বিমান যাত্রী নিরাপদ আরামদায়ক ভ্রমণ বিমানসেবিকা বিমানগৃহিনী বিমান সেবিকা বিমান গৃহিনী এয়ারলাইন্স HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর HSIA CAAB
file pic

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় বিমানবালা রোকেয়া শেখ মৌসুমীর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফয়সল আতিক বিন কাদের এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার অপর তিন আসামি সোহেল খাঁ, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি মৌসুমীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অনাদায়ে তার আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মৌসুমী মামলার শুরু থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। রায় ঘোষণার আগে তাকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ইউএস বাংলার বিমানে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গ্রেপ্তার হন কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী। পরে তল্লাশি করে তার শরীরের বিভিন্ন অংশে টেপ প্যাঁচানো ৯ কেজি ৫১২ গ্রাম ওজনের ৮২টি স্বর্ণেরবার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারদর চার কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় ওইদিনই বিমানবন্দর থানার এসআই সফিকুল ইসলাম মামলাটি করেন। মামলায় মৌসুমী ২ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন একই থানার এসআই সফিকুল ইসলাম।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষ্য দেন। মৌসুমী নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। মৌসুমীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সৈয়দ নাজমুল হুদা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD