বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন




বঙ্গবন্ধু কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩ ৬:২৮ pm
Kazi Nazrul Islam Poet Bengali poet writer musician national poet Bangladesh greatest poets Bengali literature কাজী নজরুল ইসলাম জনপ্রিয় বাঙালি কবি সাহিত্যিক দেশপ্রেমী লোকনাট্য পালাগান রচয়িতা অভিনেতা বিদ্রোহী কবি ডাক নাম দুখু মিয়া কাজী-নজরুল
file pic

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যথাযোগ্য সম্মান দেয়া হয়েছে। এ নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই ১৯৭২ সালের ২৪মে কাজী নজরুল ইসলামকে কোলকাতা থেকে সপরিবারে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করেন। এর মাধ্যমে বঙ্গবন্ধু কাজী নজরুলকে যথাযোগ্য সম্মান ও মর্যাদা দিয়েছেন।

সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) টাওয়ারের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ‘জেমস অফ নজরুল’ এর শিল্পীবৃন্দের পরিবেশনায় নজরুল সংগীতের একক ভিডিও অ্যালবাম প্রকাশ ও নজরুল সংগীত শিল্পীদের ডিজিটাল ডিরেক্টরি প্ল্যাটফর্ম -এর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কে এম খালিদ আরো বলেন, অসচ্ছলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা কবি নজরুল ৭৭ বছরের জীবনে ৩৪ বছর ১২০ দিন নির্বাক ছিলেন। সবমিলিয়ে সাহিত্যচর্চা করতে পেরেছেন মাত্র ২২ বছর। তাছাড়া নজরুল এমন সময়ে সাহিত্য সাধনা শুরু করেন যখন বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় দোর্দন্ড প্রতাপে রাজত্ব করছিলেন এবং সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, যদি নজরুল দীর্ঘ সময় নির্বাক না থাকতেন এবং অসচ্ছলতার মধ্য দিয়ে বেড়ে না ওঠতেন, তবে বাংলা সাহিত্য জগতে তিনি আকাশকে স্পর্শ করতে পারতেন।

Kazi Nazrul Islam Poet Bengali poet writer musician national poet Bangladesh greatest poets Bengali literature কাজী নজরুল ইসলাম জনপ্রিয় বাঙালি কবি সাহিত্যিক দেশপ্রেমী লোকনাট্য পালাগান রচয়িতা অভিনেতা বিদ্রোহী কবি ডাক নাম দুখু মিয়া কাজী-নজরুল

file pic

অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন ‘জেমস অফ নজরুল’ এর আহবায়ক বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব।

শুদ্ধ সুরে নজরুল সংগীত পরিবেশনার উপযোগিতা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কন্ঠশিল্পী সুমন চৌধুরী। সর্বাধুনিক রেকর্ডিং কার্যক্রম নিয়ে কথা বলেন বিশিষ্ট সংগীত পরিচালক ইবরার টিপু।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD