মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন




সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৫:৪২ pm
Teacher Recruitment প্রাথমিক শিক্ষক নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
file pic

সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন স্থগিত থাকবে।

জানা যায়, সরকারি কলেজ ও মাদরাসায় বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা কর্মরত। তাদের বদলি ও পদায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের হাতে। এ বদলি ও পদায়ন ঘিরে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে।

এ সিন্ডিকেট বদলির নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে একের পর এক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা নিতে পারছে না সরকার। অবশেষে বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD